ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
নদীর তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজি ওজনের কোরাল মাছ ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩ কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু

গ্রেফতার বসুরহাট পৌর মেয়র মির্জা কাদেরের সহযোগী সেই পিচ্চি মাসুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২ ৪১৭২ বার পড়া হয়েছে

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন মাসুদ (প্র: পিচ্চি মাসুদ)

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত সর্দার সেই আনোয়ার হোসেন মাসুদ প্রকাশ পিচ্ছি মাসুদকে (২৯) গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

রবিবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের মোল্লা বাজারের উত্তর পাশ্বে বিসমিল্লাহ মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয় তাকে।

গ্রেফতারকৃত পিচ্চি মাসুদ, মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তবারক আলী ভূঁইয়া বাড়ির মো. আবুল কাশেম প্র: আবুল খায়েরের ছেলে। সে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার একনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন পিচ্চি মাসুদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুর্ধর্ষ এ ডাকাতকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতি, একটি খুন, তিনটি মাদক, একটি পুলিশ আক্রান্ত, দুটি অন্যান্যসহ মোট ৮টি মামলা রয়েছে। এর আগে অস্ত্র হাতে ভাইরাল হওয়া ভিডিও নিয়েও তদন্ত চলছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য গত বছরের ১৩ মে বিকেলে পিচ্চি মাসুদ ও কেচ্ছা রাসেলের নেতৃত্বে মেয়র কাদের মির্জার প্রতিপক্ষের কয়েক নেতার ওপর অস্ত্র হাতে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হয় । পরে অস্ত্রসহ কেচ্ছা রাসেল গ্রেফতার হলেও পলাতক ছিলেন পিচ্চি মাসুদ।

স্থানীয় সূত্র জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুছাপুরে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পিচ্চি মাসুদের গ্রেফতারের সংবাদে এলাকার সাধারণ মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

গ্রেফতার বসুরহাট পৌর মেয়র মির্জা কাদেরের সহযোগী সেই পিচ্চি মাসুদ

আপডেট সময় : ০৭:১৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২