ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

৮ই জুন চীনের মেডিকেল বিশেষজ্ঞ দল আসতোছ ঢাকায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ৫৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক::

নভেল করোনা ভাইরাস নিয়ন্ত্রণের লড়াইয়ে নতুন সুখবর পেলো বাংলাদেশ। বিশ্বজুড়ে দাপট ছড়িয়ে বেড়ানো এই ভাইরাসে যখন বাংলাদেশও বিপর্যস্ত তখন এই লড়াইয়ে সহযোগী হিসেবে যোগ দিতে আসছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। যারা দেশটিতে করোনার বিরুদ্ধে যুদ্ধের অগ্রসৈনিক।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোন আলাপে এমন সংবাদ জানান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। গত ২০ মে’র ওই কথোকোপথনে শি জিন পিং বলেন, বাংলাদেশ চীনের বন্ধুরাষ্ট্র। বিপদের দিনে তাই পাশে থেকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সহযোগীতা করতে চায় তারা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করে বলেন, চীনের ওই চিকিৎসক দল সেদেশে সফলভাবে করোনা নিয়ন্ত্রণে কাজ করেছে।

আগামী ৮ জুন সোমবার বাংলাদেশে আসবে ওই বিশেষজ্ঞ দল। এসময় বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জামও সাথে আনবে তারা। চীনের হাইনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের ১০জন বিশেষজ্ঞ থাকবেন ওই দলে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কাজ করবেন তারা।

বাংলাদেশে দুই সপ্তাহের অবস্থানকালে তারা করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট বিভিন্ন হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার ও পরীক্ষা সেন্টার পরিদর্শন করবেন। একইসাথে করোনা নিয়ন্ত্রণ ও চিকিৎসা বিষয়ে বাংলাদেশের চিকিৎসকদের সাথে আলোচনা করবেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

৮ই জুন চীনের মেডিকেল বিশেষজ্ঞ দল আসতোছ ঢাকায়

আপডেট সময় : ০৮:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০