ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

গভীর রাতে আগুনে পুড়ল সোনাইমুড়ীর ১২ বসতঘর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ১৪৩২৩ বার পড়া হয়েছে

গভীর রাতে আগুনে পুড়ল সোনাইমুড়ীর ১২ বসতঘর

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পালপাড়া গ্রামের মোল্লাবাড়িতে এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার পালপাড়া গ্রামের মোল্লা বাড়িতে বেশ কয়েকটি পরিবার যৌথ ভাবে বসবাস করে। বুধবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও এগারোটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বারটি বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের দাবি আগুনে তাদের ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগ রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বারটি বসতঘর পুড়ে ৬লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

গভীর রাতে আগুনে পুড়ল সোনাইমুড়ীর ১২ বসতঘর

আপডেট সময় : ০৫:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩