ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

নোয়াখালীতে ৩১’শ ইয়াবাসহ আটক ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০ ১২২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ ৬মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তাদের কাছ থেকে ৩১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার আলীপুরের বাসিন্দা আবুল কালাম জহির (৪৮), বিবি আয়েশা লিপি (২৩), জমিদারহাট এলাকার ইমরান হোসেন রকি (২৮), ফারুক হোসেন (৩৮), সাইফুল ইসলাম সুজন (২৭) ও ওহিদুজ্জামান (২৩)।
পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান সিকদারের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান করে ডিবি পুলিশ। অভিযানকালে আলীপুর এলাকা থেকে ২৬’শ ইয়াবাসহ আবুল কালাম জহির ও বিবি আয়েশা লিপিকে আটক করা হয়। পরে জমিদারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫’শ ইয়াবাসহ অপর চারজনকে আটক করে।
জেলা ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৩১’শ ইয়াবাসহ ৬জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে ৩১’শ ইয়াবাসহ আটক ৬

আপডেট সময় : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০