ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, র‌্যাবের অভিযানে প্রধান শিক্ষক গ্রেফতার শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, মাদক কারবারি দম্পতি গ্রেফতার টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা

পরিবার প্রতি নগদ প্রনোদনা ২ হাজার টাকা, অর্থ সহায়তায় এডিবি দিচ্ছে ৪২৫০ কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ৫৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

করোনাভাইরাস জনিত লকডাউনে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত ২০ লাখ দরিদ্র পরিবারকে নগদ দুই হাজার টাকা করে সহায়তা দিতে আজ ৫০ কোটি ডলার (৪২৫০ কোটি টাকা) ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এডিবির প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়া বলেছেন, করোনাভাইরাসের ফলে উদ্ভূত অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি পুনরুদ্ধারে বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে তাতে এই সহায়তা ভুমিকা রাখবে।

তিনি বলেন, ‘আমরা সরকার ও উন্নয়ন অংশিদারেরা একসঙ্গে ঘনিষ্টভাবে কাজ করব যাতে মহামারির ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবার বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতে যারা চাকরি হারিয়েছেন তারা সহায়তা পায়।’ এডিবির বিবৃতিতে বলা হয়েছে, এই ঋণ সরকারের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সহায়তা করবে।

অপরদিকে করোনাভাইরাস মোকাবিলায় আরও ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দেওয়ায় অর্থমন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে এডিবির প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়াকে ধন্যবাদ জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেছেন, এডিবি বাংলাদেশের উন্নয়নের মাইলফলক অর্জনে ধারাবাহিক ক্রমবর্ধমান সহায়তা প্রদান করে আসছে। এই সংকটময় পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য আমরা এডিবিকে অবিরাম সমর্থন ও সহায়তার জন্য অনুরোধ করেছিলাম। এডিবির তৎক্ষণিক সহায়তা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি ছিল এবং তাদের এই ৫০০ মিলিয়ন ডলার ঋণ বাংলাদেশের অর্থনীতি ও সমাজের উপর করোনার বিরূপ প্রভাব মোকাবিলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

পরিবার প্রতি নগদ প্রনোদনা ২ হাজার টাকা, অর্থ সহায়তায় এডিবি দিচ্ছে ৪২৫০ কোটি টাকা

আপডেট সময় : ০৯:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০