ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

ইতালিতে প্রাণহানি ৩০ হাজার ছাড়াল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ৬৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রতিদিনই মৃত্যুর মিছিল, কয়েকশ’ মানুষের প্রাণহানি। গত দুই মাসের বেশি সময় ধরে এই দৃশ্য দেখছে ইতালির মানুষ। মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে । তবে মৃতের সংখ্যা কমে আসায় কিছুটা আশা দেখছে ইউরোপের দেশটির বাসিন্দারা।

শুক্রবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৭৪৭ জন এবং মারা গেছে ২৪৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩০ হাজার ২০১ জন। এদিন নতুন আক্রান্ত এক হাজার ৩২৭ জন।

দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা এক হাজার ১৬৮ জন। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৭ হাজার ৯৬১ জন এবং দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ১৭ হাজার ১৮৫ জন বলে জানিয়েছে নাগরিক সুরক্ষা সংস্থা। দেশটির সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও তারা জানান। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৯ হাজার ২৩ জন।

করোনার হানায় দেশটি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চীনের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালি লকডাউন কিছুটা শিথিল করায় প্রায় অর্ধকোটি মানুষ কাজে যোগ দিয়েছে। তবে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় কাজে যোগ দেয়া মানুষগুলো এবং তাদের পরিবার রয়েছে আতঙ্কের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইতালিতে প্রাণহানি ৩০ হাজার ছাড়াল

আপডেট সময় : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০