ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

দ্বীপ উপজেলা হাতিয়ার অপহৃত ব্যবসায়ী দুইদিন পর উদ্ধার, জব্দ আগ্নেয়াস্ত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১ ৩৪৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক, হাতিয়া:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার টাংকিরঘাট এলাকা থেকে হারুন শিকদার (৫৫) নামের অপহৃত এক ব্যবসায়ীকে দুইদিন পর উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় অপহরণকারীদের রেখে যাওয়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢালচর থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যবসায়ী ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চর মোজাম্মেল ইউনিয়নের হেমায়েত উদ্দিন শিকদারের ছেলে।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত মঙ্গলবার হাতিয়া ও রামগতি উপজেলার সীমান্তবর্তী টাংকিরঘাট এলাকা থেকে হারুন শিকদারকে অপহরণ করে নিয়ে যায় একদল জলদস্যু। ঘটনায় অপহৃতের পরিবারের লোকজন তজুমুদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে ঢালচর এলাকায় জলদস্যুদের একটি আস্তানায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে।

হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ব্যবসায়ীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দ্বীপ উপজেলা হাতিয়ার অপহৃত ব্যবসায়ী দুইদিন পর উদ্ধার, জব্দ আগ্নেয়াস্ত্র

আপডেট সময় : ০৪:৩৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১