ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

টিসিবির ট্রাক থেকে ক্রেতাদের টার্গেট সয়াবিন তেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২ ৮৫৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিম্ন আয়ের মানুষের জন্য আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানীর বিভিন্ন জায়গায় টিসিবির ট্রাক থেকে প্রতিদিন বিক্রি হচ্ছে সয়াবিন তেল, পিঁয়াজ, মসুরের ডাল ও চিনি। এসব পণ্য কিনতে প্রতিদিন সকাল থেকেই ভিড় করে নিম্ন আয়ের মানুষ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার, যাত্রাবাড়ী, কাজলা, গুলিস্তান, বাড্ডা, মিরপুর, সচিবালয়ের সামনে প্রতিদিনই টিসিবির পণ্য কিনতে ভিড় করতে দেখা যায় সাধারণ মানুষের। কিন্তু এসব টিসিবি ট্রাক থেকে ক্রেতাদের বেশিরভাগ চাহিদা সয়াবিন তেলের।

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারদের হাতে যেসব পণ্য দেয়, তা চাহিদার তুলনায় অনেক কম। চিনি ৫০০ টাকা কেজি, ডাল ৪০০ টাকা কেজি, সয়াবিন তেল ৬০০ টাকা কেজি ও পিঁয়াজ ৪০০ টাকা কেজি। কিন্তু এই পণ্যে ক্রেতাদের চাহিদা মেটাতে পারছেন না ডিলাররা।
তাছাড়া এসব ট্রাক থেকে প্রতিদিন একাধিক লোক দুই থেকে তিনবার পণ্য কিনতে দেখা যায়। যে কারণে ডিলাররা চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে।
রাজধানীর আনন্দ বাজার থেকে আসা মর্জিনা বেগম জানান, আমি প্রতিদিনই এখান থেকে পণ্য কিনি। দুই মেয়েকে সঙ্গে নিয়ে সকাল থেকে লাইনে দাঁড়াই। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাইরে বিক্রি করে যা টাকা পাই তা দিয়ে কোনোমতে সংসার চালাই।
মর্জিনার মতো আরো অনেককেই এভাবে পণ্য কিনতে দেখা যায় প্রতিদিন।
টিসিবির পণ্য বিক্রেতা রাসেল ও সাঈদ জানান, সকাল থেকে দেখছি অনেকে দুই-তিনবার এসে কিনছে। আবার কেউ কেউ লাইনের বাইরে থেকে এসে পণ্য চাইছে। এছাড়াও পণ্য না দিলে অনেকে দুর্ব্যবহার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিসিবির ট্রাক থেকে ক্রেতাদের টার্গেট সয়াবিন তেল

আপডেট সময় : ১১:৫২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২