ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

কোম্পানীগঞ্জে অটোরিকশা চালক হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২ ৪৩০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে কিশোর অটোরিকশা চালক বলরাম মজুমদার হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ও দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়ি-ঘর, মন্দির ও পূজামন্ডপে হামলা লুটপাটের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এ স্লোগানে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। পরে মির্জা নিহতের মা ঝর্ণা রানীর হাতে নগদ ৫০হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন।

এসময় বক্তারা অতিবিলম্বে বলরাম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। একই সাথে আগামী ১০দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন।

প্রসঙ্গত, গত ৩১জানুয়ারি দুপুরে কোম্পানীগঞ্জের চরহাজারী ৪নং ওয়ার্ডের একটি ক্ষেত থেকে হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় অটোরিকশা চালক বলরাম মজুমদারের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে অটোরিকশা চালক হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

আপডেট সময় : ০১:১৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২