ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

ডাকাতি করতে এসে সুবর্ণচরে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২ ৩৯০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী গ্রামের হানিফ মাঝির বাড়িতে ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এসময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র রামদা, ১টি বন্দু, ১টি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত মো. সাইফুল (২৭) উপজেলার চর জুবিলী ইউনিয়ন চর বাগ্যা গ্রামের মৃত মো. মোস্তফার ছেলে , মো. রুবেল (২৭) একই ইউনিয়নের দক্ষিণ বাগ্যা গ্রামের মো. হোরনের ছেলে এবং মো. মমিন (২৩) একই ইউনিয়নের আবু তাহেরের ছেলে।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, ভোর রাতে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হানিফ মাঝির বাড়িতে ঢুকে। বিষয়টি টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে ধরে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে তিন ডাকাতকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তারা ডাকাতির উদ্দেশ্যে এখানে এসেছে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করে তাদের আটক করে। খবর পেয়ে, চর জব্বর থানা পুলিশের উপ-পরিদর্শক হাসনাত ও উপ-পরিদর্শক সাগিরের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে তিনজনকে উদ্ধার করে। আটককৃত ডাকাতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ডাকাতি করতে এসে সুবর্ণচরে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

আপডেট সময় : ০৮:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২