ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১ মাস পর খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২ ৪১৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে গত ২১ জানুয়ারি থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় এক মাস পর আজ থেকে খুলছে স্কুল ও কলেজ। বন্দিজীবন থেকে যেন মুক্তি মিলছে শিক্ষার্থীদের। এতে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থীরা।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশের ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে। যেসকল শিক্ষার্থীরা করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছে, কেবলমাত্র তারাই শ্রেণিকক্ষে পাঠগ্রহণের সুযোগ পাবে। বাকিদের অনলাইনে ক্লাস করতে বলা হয়েছে। এদিকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ২ মার্চ।

উল্লেখ্য, সারাদেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাবের মুখে গত ২১ জানুয়ারি দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

এর আগে মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। টানা দেড় বছর বন্ধ রাখার পর গত বছরের ১২ সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। পরে ধাপে ধাপে খুলে যায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১ মাস পর খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময় : ১২:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২