সংবাদ শিরোনাম ::
সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২ ৩২৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে কর্মরত ইকবাল হোসেন মজনু নামে এক সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। তিনি নিউজ পোর্টাল জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি।

এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। অভিযোগে জানা গেছে, প্রকাশিত সংবাদের জের ধরে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক বর্তমানে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি (অতিরিক্ত) ডা. ফজলে এলাহী খান এ হুমকি দেন।

এ ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি নং- ১৬২৪) করেছেন সাংবাদিক ইকবাল হোসেন মজনু।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, নোয়াখালী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ফজলে এলাহী খাঁনকে গত ১ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণলয়ের সেবা বিভাগের উপসচিব (পার-২) জাকিয়া পারভীন সাক্ষরিত এক চিঠিতে মহাখালী স্বাস্থ্য অধিদফতরে ওএসডি (অতিরিক্ত) হিসেবে বদলী করা হয়।

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুস সালাম চিঠির বিষয়টি নিশ্চিত করার পর গত ১ ফেব্রুয়ারি জাগো নিউজে ‘নোয়াখালী মেডিকেলের ডা. ফজলে এলাহী খানকে ওএসডি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের জের ধরে ২৫ দিন পর শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় ডা. ফজলে এলাহী খান তার ব্যবহৃত মোবাইল থেকে জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর মোবাইলে ফোনে কল করে কেন নিউজ করা হয়েছে জানতে চেয়ে অকথ্য ভাষায় গালিগালিজসহ প্রাণ নাশের হুমকি দেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সাংবাদিকের দায়ের করা জিডির বিষয়টি পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় নোয়াখালীতে কর্মরত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকি দাতার শাস্তির দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

আপডেট সময় : ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২