ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩ কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার পরিত্যক্ত স্থান থেকে যুবতীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ৩৯৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি পরিত্যক্ত জায়গা থেকে শাহানাজ আক্তার প্রিয়তা (২১) নামে এক বেসরকারি হাসপাতাল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

প্রিয়তা পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট এলাকার নবী হোসেনের মেয়ে। তিনি বসুরহাট সরকারি মুজিব কলেজের স্নাতকের ছাত্রী এবং বসুরহাটের একটি বেসরকারি হাসপাতালের শিক্ষানবিশ নার্স।

পুলিশ জানায়, স্থানীয় কিছু লোক সকালে একটি পরিত্যক্ত জমিতে এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা কোম্পানীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার পরিচয় নিশ্চিত করার পর নিহতের পরিবারকে খবর দিলে তারা থানায় আসে। প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে এ স্থানে ফেলে রাখা হয়েছে। তার শরীরে আঘাতের কিছু চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার পরিত্যক্ত স্থান থেকে যুবতীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২