ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

রকেট হামলায় নিহত হাদিসুরের মরদেহ ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২ ৪৮৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার ঘটনায় নিহত হাদিসুর রহমান নামে মরদেহ ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তার এক সহকর্মী। এর আগে তার জানাজা সম্পন্ন হয়েছে। হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগীর হোসনাবাদ ইউনিয়নে। তার মরদেহ দেশে আনার আকুতি জানায় তার পরিবার।

গত বৃহস্পতিবার (৩ মার্চ) ইউক্রেনে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে আটকে থাকা ২৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। পোল্যান্ডের রাষ্ট্রদূতের বরাত দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানান। জীবিত ২৮ নাবিককে উদ্ধারকালে তারা হাদিসুরের মরদেহও সঙ্গে নেন সহকর্মীরা। বাঙ্কারেও নিয়েছিলেন তার মরদেহ। জানা গেছে, ইউক্রেন থেকে উদ্ধার হওয়া নাবিকের সবাইকে নিয়ে যাওয়া হবে মলদোভা। সেখান থেকে তাদের আবার নিয়ে যাওয়া হবে রোমানিয়ায়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, ওই নাবিকদের রোমানিয়ায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

বুধবার ইউক্রেনে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজে থাকা নাবিকরা সবাই মিলে আগুন নেভায়। হামলায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমান আরিফ মারা যান। এর পরপরই জাহাজে থাকা নাবিকরা ভিডিও বার্তায় তাদের নিরাপদে উদ্ধারে আকুতি জানায়।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায় এমভি সমৃদ্ধি। সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালির র‌্যাভেনা বন্দরে যাবার কথা ছিল জাহাজটির। বন্দরটিতে বিভিন্ন দেশের আরো প্রায় ২০টি জাহাজ আটকে আছে। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রকেট হামলায় নিহত হাদিসুরের মরদেহ ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর

আপডেট সময় : ১২:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২