ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চাপরাশীরহাট বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ফারুক, সম্পাদক পদে মিলন বিজয়ী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২ ৩৯৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) চাপরাশিরহাট বাজারে সমিতির নিজ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ৪০২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম এ এস ফারুক মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দিন সাহাব চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৮ ভোট। সহসভাপতি পদে চাকা প্রতীক নিয়ে ৪২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ শাহজাহান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজ উল্যাহ বাহার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৪ ভোট।

আগামী তিনবছরের জন্য সমিতির সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর আলম বিপ্লব দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৮ ভোট।

এছাড়া সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন, আব্দুল্লাহ আল ইমরান (টেলিভিশন) ইউছুপ নবী (মোরগ) মোঃ ইলিয়াছ (আম) গোলাম সরয়ার (তালাচাবি) নুর নবী (রিকশা) নুর হোসেন মাসুদ (মই) মোঃ পারভেজ (চশমা) রুহুল আমিন (মোটরসাইকেল) হারুনুর রশীদ (বই)।

এর আগে সকাল ৮ টায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪ টায়। সমিতির ৮৫০ জন ভোটারের মধ্যে ৬৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চাপরাশীরহাট বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ফারুক, সম্পাদক পদে মিলন বিজয়ী

আপডেট সময় : ১০:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২