ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

সাকিবের বক্তব্য মেনে নেওয়ার প্রশ্নই আসে না : বিসিবি সভাপতি পাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২ ২৬৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাকালীন সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর অনুষ্ঠিত হয়েছে। এবারের বিপিএলে আগের মতো তেমন একটা গ্ল্যামার থাকে না, এবার আরও ছিল না। এমনকী ডিআরসএ সুবিধাও পাওয়া যায়নি। এবার তেমন ‘তারকা-ঝলক’-এরও দেখা মেলেনি । এসব কারণেই কি না সম্প্রতি বিপিএল-কে বিশ্বের পাঁচ-ছয় নাম্বার টুর্নামেন্ট বলে অভিহিত করেছিলেন এবারের আসরের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার সঙ্গে একমত নন।

বিপিএলের এবারের আসরের টুর্নামেন্ট সেরা সাকিব আল হাসান সম্প্রতি বলেছিলেন, বিপিএল বিশ্বের পাঁচ-ছয় নাম্বার টুর্নামেন্ট। আজ শনিবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির শেষে বিসিবি প্রধানকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি সাকিবের সঙ্গে একমত কিনা। জবাবে পাপন বলেন, ‘প্রশ্নই ওঠে না। আমি যতদূর জানি, এখন পর্যন্ত যতগুলো আসর হয় আইপিএল-বিগ ব্যাশ আর বিপিএল – এই তিনটা নামই শুনে আসছি। এছাড়া আমি কোনো নাম শুনিনি কোথাও। ‘

নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘আপনারা বলতে পারেন ক্যারিবিয়ান লিগ, আপনারা বলতে পারেন পিএসএল। এই পিএসএল কিন্তু আগেও ছিল, কিন্তু আগে ওটার কথা বলা হয়নি। এবার আমরা যখন কোভিডের জন্য অনেককিছু করিনি, হুলুস্থুল করিনি, সেই জায়গায় পিএসএল সেটা করেছে। তাই পিএসএলকে বেশি জাঁকজমকপূর্ণ লেগেছে। ভালো কথা। কিন্তু আমরা নিজেদের টুর্নামেন্ট নিয়ে সন্তুষ্ট। তাই বলে এখনও কোথাও শুনি নাই অন্য কোনো টুর্নামেন্ট আমাদের বিপিএলের চেয়ে বেশি। এটা তার (সাকিব) ব্যক্তিগত অভিমত। ‘

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিবের বক্তব্য মেনে নেওয়ার প্রশ্নই আসে না : বিসিবি সভাপতি পাপন

আপডেট সময় : ১০:৪১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২