ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ফের চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসলেন নিপুণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২ ৪৮২০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরও একবার চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সাধারণ সম্পাদক পদের ওপর চেম্বার জজ আদালত স্থগিতাদেশ দেওয়ার পর ফের সমিতির চেয়ারে গিয়ে বসলেন এই নায়িকা। তার আবেদনের প্রেক্ষিতে রবিবার এই পদের ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন আদালত। এই আদেশ পাওয়ার পর বিকালেই নিপুণ ছুটে যান এফডিসিতে। সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ আলাপের পর গিয়ে বসেন শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদকের চেয়ারে। এ সময় আবারও তাকে ফুল দিয়ে বরণ করেন তার সমর্থিত শিল্পী ও কলাকুশলীরা।

এর আগে গত ২ মার্চ হাইকোর্ট এক রায়ে জায়েদ খানকেই সাধারণ সম্পাদক পদে বহাল রাখেন। ৪ মার্চ তিনি নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে শপথও নেন। তার আগেই ৩ মার্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ। সেই আবেদনের শুনানি শেষে রবিবার ফের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থগিতাদেশ দেন চেম্বার জজ আদালত। একইসঙ্গে পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী ৪ এপ্রিল।

গত ৫ ফেব্রুয়ারি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেছিল নির্বাচনী আপিল বোর্ড। পরদিন নায়িকা শপথ নিয়ে সমিতির চেয়ারে বসেন। এরপর গত ২ মার্চ হাইকোর্ট থেকে নিজের পক্ষে রায় পেয়ে সেই চেয়ার দখলে নেন জায়েদ খান। রবিবার চেম্বার জজ আদালত হাইকোর্টের রায় বাতিল করায় ফের চেয়ারে বসে পড়লেন নিপুণ। তবে শেষপর্যন্ত কে স্থায়ী হন এই আসনে সেটাই দেখার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফের চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসলেন নিপুণ

আপডেট সময় : ১২:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২