ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

পিএসজিকে ৩-১ গোলে বিদায় করে কোয়ার্টার ফাইনালে রিয়াল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ৩৩৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। খেলার শেষ মুহূর্তে করিম বেনজেমার দারণ হ্যাটট্রিকে জয়ের দারুণ গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠে গেছে দলটি। এতে লজ্জায় বিদায় নিতে হলো মেসি-নেইমার-এমবাপ্পেদের। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়েগো বার্নাব্যুতেও পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল।

প্রথম লেগেই পিএসজির ছিল এক গোলের জয়। বুধবার রাতে দ্বিতীয় লেগের প্রথমার্ধেই তারা করে ফেলে আরও এক গোল। লিওনেল মেসি, নেইমার, এমবাপেদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ওঠার লড়াইয়ে ক্রমেই পিছিয়ে যাচ্ছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ।

কিন্তু শেষ হওয়ার আগেই শেষ মানতে রাজি ছিল না ক্লাবটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার ১৮ মিনিটের এক হ্যাটট্রিকে পিএসজিকে বিদায় করে দিয়েছে রিয়াল। ম্যাচটি ৩-১ গোলে জেতার মাধ্যমে দুই লেগ মিলে ৩-২ গোলের অগ্রগামিতায় শেষ আটের টিকিট পেয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিএসজিকে ৩-১ গোলে বিদায় করে কোয়ার্টার ফাইনালে রিয়াল

আপডেট সময় : ১০:৩০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২