ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইলিয়াসের মামলায় জামিন পেয়েছেন সুবাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২ ২৩৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ত্রী সুবাহ শাহ হুমায়রার বিরুদ্ধে গায়ক ইলিয়াস হোসাইনের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুবাহকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৪ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ। আদালতে সুবাহর পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।

গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারায় স্ত্রী সুবাহর বিরুদ্ধে মামলা করেন তার স্বামী গায়ক ইলিয়াস হোসাইন। মামলার অভিযোগে বলা হয়েছে, সুবাহ গত বছরের ২৮ ডিসেম্বর থেকে এ বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন এবং উল্টো স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন।

মামলার বিবরণে ইলিয়াস আরও উল্লেখ করেন, ২০১৯ সালের নভেম্বরের শেষ সপ্তাহে একটি রেস্টুরেন্টে ইলিয়াসের সঙ্গে পরিচিত হন সুবাহ। ওই সময় সুবাহ বলেন, ইলিয়াসকে দেখতে তার সাবেক প্রেমিক ক্রিকেটার নাসির হোসেনের মতো। এরপর ইলিয়াসের ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে সুবাহ। এরপর থেকে ইলিয়াসকে কল দিতে থাকেন সুবাহ একপর্যায়ে কল রিসিভ করেন গায়ক। ফোনে তাদের আলাপের মধ্যে প্রেম হয়।

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। তবে বিয়ের পর সপ্তাহ পার না হতেই শুরু হয় ঝামেলা। সুবাহর অভিযোগ, ইলিয়াস তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। আর ইলিয়াসের অভিযোগ, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইলিয়াসের মামলায় জামিন পেয়েছেন সুবাহ

আপডেট সময় : ০২:২৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২