ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

১০২তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধামন্ত্রীর শ্রদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ১৬৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১ টা ২৬ মিনিটে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

১১ টা ২৭ মিনিটে পিতার সমাধিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিন-বাহিনী কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তারা পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লেখেন রাষ্ট্রপতি।

এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া পৌঁছালে ১১টা ২৪ মিনিটে সমাধি সৌধের ২নং ফটোকে তাকে স্বাগত জানান প্রধামন্ত্রী শেখ হাসিনা ও শেখ ফজলুল করিম সেলিম এমপি। রাষ্ট্রপতিকে বিদায় জানিয়ে প্রধনমন্ত্রী দলীয় প্রধান হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে পিতার সমাধিতে শ্রদ্ধা জানান। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন সারমিন চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর ১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের ১নং গেটের সম্মুখভাগে জাতীয় শিশু দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় তিনি রওনা হবেন ঢাকার উদ্দেশ্যে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১০২তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধামন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২