ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

৮ দিনেই আয় ১১৬ কোটি : দ্য কাশ্মীর ফাইলস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২ ৩২৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তির আগে হয়তো নির্মাতারা ভাবতেই পারেননি এতটা সফল হবে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তির পর থেকেই ব্যবসা সফল সিনেমাটি। ১১ মার্চ মুক্তি পেয়ে আট দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে। মুক্তির এক সপ্তাহ পেরিয়েও এর দর্শক কমছে না।
শুধু অষ্টম দিনেই সিনেমাটির আয় ১৯.১৫ কোটি রুপি। হিন্দি সিনেমার ইতিহাসে মুক্তির দ্বিতীয় শুক্রবারে ‘দ্য কাশ্মীর ফাইলস’র সংগ্রহ দ্বিতীয় সর্বোচ্চ। এ তালিকায় শীর্ষে রয়েছে ‘বাহুবলী টু’। যা মুক্তির আটতম দিনে আয় করেছিল ১৯.৭৫ কোটি রুপি। আমির খানের ‘দঙ্গল’ ১৮.৫৯ কোটি রুপি আয় করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিকে সব হিসেব মিলিয়ে বক্স অফিস থেকে ইতিমধ্যেই ১১৬.৪৫ কোটি রুপি ঘরে তুলেছে সিনেমাটি। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সাফল্যের আরও অনেক রেকর্ড গড়বে।
হিন্দি ভাষায় এ সিনেমার অভাবনীয় সাফল্যের পর নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, আরও ৪টি ভাষায় মুক্তি দেওয়া হবে ‘দ্য কাশ্মীর ফাইলস’। তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় দেখা যাবে ছবিটি।
বিবেক অগ্নিহোত্রী রচিত এবং পরিচালিত সিনেমাটি কাশ্মীর বিদ্রোহের সময় কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি। এতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী জোশী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৮ দিনেই আয় ১১৬ কোটি : দ্য কাশ্মীর ফাইলস

আপডেট সময় : ০৪:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২