ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

নোয়াখালীর কবিরহাটে দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২ ২৫৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামে এক দখলদার ও চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ট হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি। অভিযুক্ত ওই ব্যাক্তির নাম মাহবুব-উল-আলম দুলাল। ওই ব্যক্তি এলাকাবাসির জায়গা দখল, চাঁদা দাবী, তুচ্ছ ঘটনায় মানুষকে হরানীমূলক মিথ্যা মামলায় জড়িয়ে দেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শনিবার সকালে এ ঘটনার প্রতিবাদ ও অবিযুক্ত ব্যক্তির বিচারের দাবিতে কবিরহাট বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগী এলাকাবাসি। পরে অভিযুক্ত দুলালের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে নারী-পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

শুধু এলাকার মানুষ নয় তার নিজের আপন ভাই, বাতিজা কিন্বা বোনেরাও রেহাই পাননি তার মামলা-হামলা ও নির্যাতন থেকে।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, মাহবুব-উল-আলম দুলাল নিজেকে মুক্তিযোদ্ধা, আবার আওয়ামীলীগ নেতা দাবী করে এবং তার সন্তান পুলিশ হওয়ায় যা ইচ্ছে তা করে বেড়াচ্ছে এলাকায়। যিনি ২০০১ পরবর্তী জোট সরকারের আমলেও এলাকায় চালিয়েছেন তান্ডব। ২০০৯ সালেও যিনি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক। কেউ মাছের প্রজেক্ট করলে তার কাছ থেকে চাঁদা দাবী, অন্যের জায়গা দখল, তুচ্ছ কোন ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী দিয়ে মারধরসহ নানাভাবে তার দ্বারা অত্যাচারিত হচ্ছেন সাধারণ লোকজন। এ পর্যন্ত এলাকার বিভিন্ন মানুষের বিরুদ্ধে অন্তত অর্ধশত মামলা দায়ের করেছেন দুলাল। তার বিরুদ্ধে ইউপি পরিষদসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে তারা মানববন্ধন করেছে। তার মামলার দ্বারা নিঃস্ব হয়েছেন এলাকার সালা উদ্দিন, শহীদ সোহরাওয়ার্দী, কামাল উদ্দিন, জসিম উদ্দিন, মামনুর রশিদ, শেখ জাবেদ, ফজলুল হক সারেং ও মকবুল আহমদ’সহ অনেকে। তাদের দাবি দুলালের এমন অত্যাচার থেকে সাধারণ এলাকাবাসিকে রক্ষা করতে দ্রুত প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে দুলালের সুষ্ঠু বিচারের দাবিতে আরও কঠোর কর্মসূচী দিবেন।

এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত মাহবুবউল আলম দুলাল তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে বলেন, সম্প্রতি কয়েকজনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করায় তারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটাচ্ছে। যারা মানববন্ধন করেছে তাদের বেশিরভাগই বহিরাগত ও ভিন্ন এলাকার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীর কবিরহাটে দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২