ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

এপ্রিলেই বিয়ে করছেন রণবীর-আলিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২ ৩২১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শত জল্পনার অবসান হতে যাচ্ছে। চলতি মাস এপ্রিলেই বিয়ে করতে চলেছেন বলিউডের বহুল আলোচিত প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। এপ্রিলের তৃতীয় সপ্তাহে গাঁটছড়া বাঁধতে পারেন তারা।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।
কয়েকদিন আগে শোনা গিয়েছিল, রণবীর-আলিয়া অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার পর তারা বিয়ে করবেন। তবে সদ্য প্রকাশ্যে আসা খবরে জানা গেল, অতো বিলম্ব নয়; চলতি মাসেই শুভ কাজটা সেরে নেবেন রালিয়া।
ইতোমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য শাদি স্কোয়াড নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ভাড়া করা হয়েছে।
অন্য তারকাদের মতো ডেস্টিনেশন ওয়েডিং নয়, রণবীর-আলিয়া মুম্বাইতেই মালাবদল করবেন। এক্ষেত্রে বিয়ের স্থান হবে বিখ্যাত ‘আরকে’ হাউজ তথা রণবীরদের বাড়ি। যেখানে ১৯৮০ সালে বিয়ে করেছিলেন রণবীরের বাবা-মা অর্থাৎ ঋষি কাপুর ও নীতু কাপুর।
বিয়েতে কাপুর ও ভাট দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন। আর থাকবেন বলিউডের কয়েকজন তারকা। সবমিলিয়ে অতিথির সংখ্যা ৪৫০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এপ্রিলেই বিয়ে করছেন রণবীর-আলিয়া

আপডেট সময় : ১০:৩৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২