ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

আবার চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ৪২৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন যোগাযোগ। সোমবার (১১ এপ্রিল) পুনরায় ট্রেন যোগাযোগ চালুর অনুমতি দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তুতি শেষ হলে এক সপ্তাহের মধ্যে পুনরায় এ রুটে যাত্রীবাহী ট্রেন চলবে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, রেলওয়ে, ব্যুরো অব ইমিগ্রেশন এবং নিরাপত্তা বিভাগ ট্রেন চলাচলে সম্মতি দিয়েছে। তবে এক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং রেলওয়ের প্রস্তুতির বিষয়ে আলোচনা চলছে। তবে বাংলাদেশ-ভারত রুটে জনসাধারণের জন্য ট্রেন চলাচল শুরুর আগে চিৎপুর, হরিদাশপুর সহ ট্রানজিট পয়েন্টগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রয়োজন। যদিও এ রুটে ট্রেন চলাচলের জন্য দীর্ঘ সময় ধরে দাবি করে আসছেন দুই দেশের নাগরিকরা।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) দুই দেশের মধ্যে ফের ট্রেন চলাচল শুরুর প্রস্তাব করেছিল বাংলাদেশ। প্রস্তুতির অভাবে তা সম্ভব হয়নি। তবে মন্ত্রণালয় অনুমোদন দিলে এটা এখন এক সপ্তাহের মধ্যেই চালু করা সম্ভব। ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা রুটে এবং বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা রুটে চলাচল করে। করোনাভাইরাসের বিস্তার রোধে ২০২০ সালের ১৫ মার্চ ট্রেন দুটি বন্ধ করা হয়। গত বছরের ২৬ মার্চ আরেকটি যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের ট্রেন যোগাযোগ আবার চালু হলে এটিও চালু হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন যোগাযোগ রয়েছে। তাহলো ঢাকা- কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবার চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন

আপডেট সময় : ১২:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২