ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

কবিরহাটে মা-মেয়ের বিষপান, মেয়ের পর মারা গেলেন মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২ ৩২২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে ৬বছর বয়সী কন্যা সন্তান নিয়ে বিষপান করেছেন এক গৃহবধূ। বিষপানের ঘটনায় সাজেদা আক্তার (২৭) ও জান্নাতুল মাওয়া (৬) দুজনই মারা গেছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাওয়াকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সাজেদা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

নিহত জান্নাতুল মাওয়া ২নং ওয়ার্ড পূর্ব নরসিংহপুর গ্রামের সিরাজ ইঞ্জিনিয়ার বাড়ির গোলাম কুদ্দুসের মেয়ে এবং সাজেদা আক্তার কুদ্দুসের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২বছর আগে কুদ্দুসের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় কোম্পানীগঞ্জের সাজেদা আক্তারের। নূর হোসেন জিহাদ (১০) ও জান্নাতুল মাওয়ার (৬) বাবা কুদ্দুস গত ১০দিন আগে ওমান থেকে দেশে আসেন। বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে জিহাদকে মারধর করে তার বাবা কুদ্দুস। এ নিয়ে সাজেদার সাথে বাকবির্তক হয় কুদ্দুসের। এ ঘটনার জের ধরে রাতে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়।

গোলাম কুদ্দুসের ভাই গোলাম সারোয়ার বলেন, রাতে ঝগড়া-বিবাধের জেরে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পরিবারের লোকজনের অজান্তে নিজে ও মেয়ে মাওয়াকে কিটনাশক খাওয়ায় সাজেদা। পরে ঘরে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাওয়াকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান সাজেদা আক্তার।

তিনি আরও জানান, তিনি মাওয়াকে বিষ খাওয়ানোর সময় ছেলে জিহাদকেও খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু জিহাদ খায়নি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনায় অভিযোগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল থেকে কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কবিরহাটে মা-মেয়ের বিষপান, মেয়ের পর মারা গেলেন মা

আপডেট সময় : ০৮:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২