ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ৩০২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে পত্র লিখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৫ এপ্রিল) তার সেই অভিনন্দন বার্তার উত্তর দিয়েছেন শাহবাজ শরিফ।উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জা‌নি‌য়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১৫ এপ্রিল) ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন থে‌কে পাঠা‌নো এক বার্তায় এ তথ্য জানা‌নো হয়।

অভিনন্দন বার্তার উত্ত‌রে শাহবাজ শরিফ লি‌খে‌ছেন, ‘আপনার অভিনন্দন বার্তার জন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভ্রাতৃত্বের যে সুদৃঢ় বন্ধন আমাদের দুই জনগোষ্ঠীকে সংযুক্ত করছে, অংশীদারত্বের ইতিহাস, অভিন্ন বিশ্বাস এবং অভিন্ন স্বার্থে এটির গভীর শিকড় প্রোথিত রয়েছে। আমি আমাদের দুই দেশের উন্নত ভবিষ্যতের জন্য এবং আমাদের এই অঞ্চলে টেকসই শান্তি ও দীর্ঘস্থায়ী সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য আপনার সঙ্গে কাজ করার ব্যাপারে উন্মুখ। আপনার সুস্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছি।’

এর আগে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, অভিন্ন স্বার্থে এই অঞ্চল যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, সেগুলো কাটিয়ে উঠতে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২