ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

জেনে শুনেই বিষ পান করেছি: অমিত হাসানের স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২ ৪০১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউডের একসময়ের দর্শক নন্দিত নায়ক অমিত হাসানের স্ত্রী বলেছেন, তিনি জেনেশুনেই বিষ পান করেছেন। শনিবার (১৬ এপ্রিল) চিত্রনায়ক সাইমন সাদিক তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে সাইমনের সঙ্গে আলাপকালে স্বামীর প্রসঙ্গে এ কথা বলেন অমিত হাসানের সহধর্মিনী অনন্যা।

অমিত হাসান নায়ক হিসেবে টানা দুই যুগের বেশি সময় অভিনয় করেছেন। তবে বর্তমানে খল-চরিত্রে বেশি দেখা যায় তাকে। ঢাকাই সিনেমার এই অভিনেতা অনেক নায়িকার বিপরীতে অভিনয় করেছেন। চরিত্রের প্রয়োজনে তাদের সঙ্গে বহু রোম্যান্টিক দৃশ্যেও অভিনয় করতে হয়েছে অমিত হাসানকে। পর্দায় নায়িকাদের সঙ্গে স্বামীকে রোম্যান্টিক হতে দেখে কেমন লাগে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেনে শুনেই বিষ পান করেছি।’

অনন্যা জানান, অমিত হাসানের সবটা তিনি মেনে নিয়েছেন। তাই সেভাবেই চলার চেষ্টা করেন। যাতে কোনো কারণে অমিত অস্বস্তি অনুভব না করেন। তিনি বলেন, আমি চাই ও আমাকে নিয়ে যেন কমফোর্ট ফিল করে। ভয় না পায়। আমার প্রতি ওর বিশ্বাস থাকুক, ওর প্রতিও আমার বিশ্বাস থাকুক। এই বিশ্বাস থেকেই এতবছর সংসার করে আসছি।

ইতোমধ্যে সংসার জীবনের ২৫ বছর পার করেছেন বলেও জানিয়েছেন অনন্যা। খুব অল্প বয়সেই অমিতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাই প্রথম দিকে অমিত হাসানের শুটিং দেখে খারাপ লাগত। জনপ্রিয় এই অভিনেতা নব্বই দশকেই বিয়ে করে নেন। দীর্ঘ সময় ধরে তারা সুখে সংসার করে যাচ্ছেন। দুই সন্তানকে বড় করে তুলেছেন। সিনেমা অঙ্গনে অন্যতম সফল দম্পতি তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেনে শুনেই বিষ পান করেছি: অমিত হাসানের স্ত্রী

আপডেট সময় : ১১:১৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২