ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার: ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ শিশুকে যৌন হয়রানির মামলায় কারাগারে অটোরিকশা চালক অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে, চার বাস কাউন্টারকে জরিমানা শিশুকে যৌন হয়রানির অভিযোগ: পিটুনি দিয়ে অটো চালককে পুলিশে সোপর্দ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ হামের উপসর্গে নোয়াখালীতে আরও এক শিশুর মৃত্যু, আইসোলেশনে ১০৮ জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু খানাখন্দে ভরা সড়ক, এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির নদীর তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজি ওজনের কোরাল মাছ

মাদ্রাসায় ঢেউটিন দান করলো সামাজিক সংগঠন হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২ ১০০৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন একটি নূরানী মাদ্রাসায় দুই বান ঢেউটিন দান করেছে সামাজিক ও মানবিক সংগঠন হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার।

শুক্রবার (৬ মে) উপজেলার চর এলাহী ইউনিয়নের দক্ষিণ পশ্চিম গাঙচিল মডেল ইসলামিয়া নূরানী মাদ্রাসায় দানকৃত ঢেউটিন গুলো হস্তান্তর করা হয়। ঢেউটিন গুলো স্পন্সর করেন হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার চর এলাহী শাখার সদস্য কন্টাক্টর মোঃ নুর হোসেন।

ঢেউটিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টারের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আমিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মালেক, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী, বিশিষ্ট সমাজ সেবক শাহাদাৎ হোসেন, চর এলাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম, হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মিডিয়া বিষয়ক সম্পাদক ওসমান গনি, চর এলাহী শাখার সহ-সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুরাদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার শুভ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ আবুল কাশেম, সমাজ কল্যাণ সম্পাদক ময়ূরী আক্তার, সাংস্কৃতিক সম্পাদক আজাদ শিকদার, প্রচার সম্পাদক জাহাঙ্গীর মোল্লা প্রমুখ।

ঢেউটিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ আমিন বলেন, হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার একটি সামাজিক ও মানবিক সংগঠন। এ সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দেশের অসহায় ও নিপিড়ীত মানুষের পাশে দাঁড়ানো। এর পাশাপাশি আমরা দেশের বিভিন্ন জেলায় ধর্মীয় প্রতিষ্ঠান গুলোয় আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করে থাকি, তারই ধারাবাহিকতায় আজ এ নূরানী মাদ্রাসায় দুই বান ঢেউটিন দান করা হয়েছে।

ঢেউটিন স্পন্সর করা মোঃ নুর হোসেন বলেন, আমি এ গাঙচিলের সন্তান, আমি চাই আমার এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান গুলো তাদের কার্যক্রমকে আরও প্রসারিত করুক। এলাকার ছোটছোট কোমলমতি শিশুরা আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক, সেজন্য আমি আমার সংগঠন হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টারের মাধ্যমে নির্মাণাধীন এ মাদ্রাসায় দুই বান ঢেউটিন দান করেছি। আমি আশা করবো সমাজের বিত্তবান ব্যক্তিরা নিজ উদ্যোগে অথবা আমাদের সংগঠনের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান গুলোয় এভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক বলেন, আমরা হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টারের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তারা আমাদের মাদ্রাসার জন্য যে সহযোগিতা করেছে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সেটার প্রতিদান দিবেন। আমরা এ সংগঠনের সফলতা কামনা করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

মাদ্রাসায় ঢেউটিন দান করলো সামাজিক সংগঠন হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার

আপডেট সময় : ০৯:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২