ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে কোম্পানীগঞ্জে যুবকের ৩মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২ ৪৮৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে বখাটে আনোয়ার হোসেন (৩০) নামে এক বখাটে যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

এর আগে একই দিন সকালের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন ওই ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের পাগি বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মুক্তা জানান, দণ্ডপ্রাপ্ত আনোয়ার দীর্ঘদিন ধরে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের একাধিক স্কুলছাত্রীকে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে দুই ছাত্রীকে পুনরায় উক্তত্য করে শ্লীলতাহানি করে সে। প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় এলাকাবাসী বখাটে আনোয়ারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। একই সাথে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী অভিযোগের সত্যতা পান। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বখাটে আনোয়ারেক তিন মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান। তিনি আরো বলেন, ‘দণ্ড-প্রাপ্তকে মঙ্গলবার সকালে জেলহাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে কোম্পানীগঞ্জে যুবকের ৩মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২