ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
নদীর তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজি ওজনের কোরাল মাছ ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩ কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু

কোম্পানীগঞ্জে নবম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২ ৪০৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত ইসরাত জাহান সাইমুন (১৫) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘর পোড়া বাড়ির আনোয়ার হোসেনের মেয়ে এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ জানায়, গত মঙ্গলবার থেকে সাইমুন অসুস্থ ছিল। এ বিষয়ে পরিবারের সদস্যদের দাবি সে কি খেয়ে মৃত্যু হয়েছে তারা এ বিষয়ে কিছু জানেনা। অসুস্থ অবস্থায় শুক্রবার দুপুরের দিকে সে অচেতন হয়ে পড়ে। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ বিকেল পৌনে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিষ পানে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে পুলিশ এলে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে নবম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৬:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২