ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

৯টি চোরাই মোটরসাইকেলসহ নোয়াখালীতে গ্রেফতার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২ ৩৫৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে ৯টি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মহিন উদ্দিন সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বন্যা বাড়ির নুরুল আমিনের ছেলে।

মঙ্গলবার (২৪মে) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম। এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের উদয় সাধুর হাটের তার নিজের হোন্ডা সার্ভিসিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মহিন উদ্দিনের হোন্ডা সার্ভিসিং সেন্টারে চোরাই যাওয়া কয়েকটি মোটরসাইকেল রূপ পরিবর্তনের জন্য সংরক্ষিত আছে এমন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৯টি চোরাই যাওয়া মোটর সাইকেল উদ্ধার করে এবং গ্যারেজের মালিক ও মেকানিক মহিনকে গ্রেফতার করে। এসপি আরো জানান, গ্রেফতারকৃত মহিনকে জিজ্ঞাসাবাদে চোরচক্রের পরিচয় প্রকাশ করে জানায়, সে চোরচক্রের একজন সদস্য। মোটরসাইকেল চুরি করে তার গ্যারেজে নিয়ে আসলে সে মোটরসাইকেলের রূপ পরিবর্তন করে এবং খুচরা যন্ত্রাংশ বিক্রি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

৯টি চোরাই মোটরসাইকেলসহ নোয়াখালীতে গ্রেফতার-১

আপডেট সময় : ০৬:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২