ঢাকা ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

সবাইকে ঘরে থেকে ঈদ উদযাপনের আহ্বান করলেন রাষ্ট্রপতির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ৬৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

দেশবাসীকে ঘরে বসে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একইসঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ শেষে দেশবাসীর উদ্দেশে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে সীমিত পরিসরে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত ঈদের জামাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং বঙ্গভবনের একান্ত প্রয়োজনীয় কর্মকর্তা-অনুসারীরা অংশ নেন।

জামাতে ইমামতি করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কাবীর। নামাজ শেষে মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

রাষ্ট্রপতি দেশবাসীসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর।’

ঈদের দিনটি বড়ই আনন্দের ও খুশির উল্লেখ করে তিনি বলেন, ‘ঈদের এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। কিন্তু এবার এমন একটা সময়ে আমরা ঈদুল ফিতর উদযাপন করছি, যখন সারা বিশ্ব কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ ক্রমান্বয়ে বেড়ে চলছে। এ সময়ে করোনাভাইরাস প্রতিরোধে যথাযথ সামাজিক দায়িত্ব পালন খুবই গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ করতে গিয়ে আমরা যেন এমন কিছু না করি, যা নিজের ও অপরের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই আসুন, ঘরে বসেই আমরা ঈদের আনন্দ উপভোগ করি এবং আমাদের চারপাশে যেসব অসহায় মানুষ আছে, তাদের সহায়তায় এগিয়ে আসি। নিজে স্বাস্থ্যবিধি মেনে চলি এবং অন্যকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করি।’

সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পানের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ তাদের সহায়-সম্বল হারিয়ে অনিশ্চয়তার মাঝে দিনাতিপাত করছেন। সরকার ইতোমধ্যে দরিদ্র ও অসহায় মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা ও নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে।’

শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি মহামারি করোনা ও ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আক্রান্ত ও আহতদের আশু আরোগ্য কামনা করেন। এ সময় তিনি দুর্যোগে দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে তাদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ঈদের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমত সহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ঈদ সবার মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ, এ প্রত্যাশা করি। নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি—এটাই হোক এবারের ঈদে সবার অঙ্গীকার। মহান আল্লাহ আমাদের সবাইকে করোনার ভয়াবহতা থেকে রক্ষা করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সবাইকে ঘরে থেকে ঈদ উদযাপনের আহ্বান করলেন রাষ্ট্রপতির

আপডেট সময় : ০৫:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০