ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

কবিরহাটে বড় ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ছোট ভাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ৪৪৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটে বড় ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ছোট ভাইকে গ্রেফতার করেছে জেলা সিআইডি পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল হাই মাস্টার (৩৮) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

শনিবার (২৮ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে গতকাল শুক্রবার বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ২৬ মে দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা সিআইডি পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার (২১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়িতে পারিবারিক জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয় বড় ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে ছোট ভাই আব্দুল হাই মাস্টারের। কথা কাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আব্দুল হাই মাস্টার বড় ভাই দেলোয়ারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে বড় ভাই দেলোয়ার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা শহরের গুডহিল প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কবিরহাটে বড় ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ছোট ভাই

আপডেট সময় : ০৭:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২