ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

নোয়াখালীতে সিলগালা করা হলো অনিবন্ধিত ৯টি ক্লিনিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ৯৯০১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় অনিবন্ধিত ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে প্রশাসন। অভিযান পরিচালনাকালে জেলার বেগমগঞ্জ উপজেলায় ৩টি, সোনাইমুড়ীতে ২টি, সেনবাগে ২টি, চাটখিলে ১টি ও সদরে ১টি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে শনিবার ৮টি এবং গতকাল শুক্রবার ১টি প্রতিষ্ঠান সিলগালা করে।

সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বেগমগঞ্জ উপজেলার ছয়ানি বাজারের মালিহা ডায়াগনস্টিক এন্ড ডায়বেটিস সেন্টার, রাজগঞ্জ বাজারের বিছমিল্লাহ্ ডায়াগনস্টিক সেন্টার ও বাংলাবাজারের নিউ চৌধুরী প্যাথলজি ল্যাব, সোনাইমুড়ী উপজেলার আল হাবিব হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও কাশিপুরের লাইফ লাইন প্যাথলজি, সেনবাগ উপজেলার কানকিরহাটের সিটি ডায়াগনস্টিক সেন্টার ও ছাতারপাইয়া বাজারের জেনুইন ডায়াগনস্টিক ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, চাটখিল উপজেলার এশিয়ান ফিজিওথেরাপি সেন্টার এবং সদর উপজেলার দত্তেরহাটের নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতাল।

জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল থেকে জেলার উপজেলাগুলোতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় নিবন্ধনহীন আজ শনিবার ৮টি ও শুক্রবার বিকালে চাটখিল উপজেলার ১টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, নিবন্ধনহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে সিলগালা করা হলো অনিবন্ধিত ৯টি ক্লিনিক

আপডেট সময় : ০৮:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২