ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

নোয়াখালীতে পেট জোড়া লাগা যমজ শিশুর জন্ম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২ ৬৮১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে এক নারী পেট জোড়া লাগা যমজ নবজাতকের জন্ম দিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজদীর মা ও শিশু হাসপাতালে জোড়া লাগা শিশুর জন্ম দেন তিনি।

বর্তমানে ওই যমজ শিশু ও তাদের মা মাইজদীর মা ও শিশু হাসপাতালের ৪১২ নং কক্ষে চিকিৎসাধীন রয়েছে। শিশুর মা শারমিন আক্তার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাজীরখিল গ্রামের নুরুল আমিনের স্ত্রী।

শিশুদের দাদা মো. মিজানুর রহমান বলেন, জন্মের পর দেখা যায় তারা যমজ কন্যা শিশু। কিন্তু তাদের দুজনের বুক ও পেটের অংশ জোড়া লাগানো। পরিবারের লোকজনের পক্ষে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর খরচ বহন করা সম্ভব হবে না। তিনি সরকার ও উচ্চবিত্তদের সহযোগিতা কামনা করেন।

ডা. শাহানারা আক্তার লিপি বলেন, এ যমজ নবজাতক দু’টিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেয়া হয়েছে। মাসহ শিশুরা বর্তমানে সুস্থ আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে পেট জোড়া লাগা যমজ শিশুর জন্ম

আপডেট সময় : ০৯:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২