ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুরে মিলল যুবকের লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২ ৫৩৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের ১২ঘন্টা পর পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. শাহীনুর রহমান সোহেল (৪২) উপজেলার বাটইয়া ইউনিয়নের মেস্ত্রী বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে।

শুক্রবার (৩ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ৭নং বাটইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেস্ত্রী বাড়ির পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়ির লোকজন শুক্রবার সকালে ফজরের নামাজ পড়তে উঠলে পুকুরে সোহেলের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এসআই জসিম আরো জানান, নিহতের স্বজনেরা জানায় সোহেল আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় হাত-মুখ ধুতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় বেলা ১১টার দিকে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুরে মিলল যুবকের লাশ

আপডেট সময় : ০৭:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২