ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

নোয়াখালীতে প্রবাসীর মেয়ে ও এক ক্যাবল অপারেটরের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২ ৫৭৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে পৃথক দুটি ঘটনায় এক প্রবাসীর মেয়ে ও এক ক্যাবল অপারেটরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জান্নাতুল ফেরদৌস রিয়া (১৪) সোনাইমুড়ী উপজেলার মোটুবী গ্রামের মুন্সি বাড়ির সৌদি প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে এবং নিহত মো.আবুল কাসেম সোহাগ (২৬) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের মো. হাফিজ উল্যাহ ওরফে ছুট্টি মিয়ার ছেলে।

শনিবার (৪ জুন) সকাল ১০টার দিকে প্রবাসীর মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে ক্যাবল অপারেটরের মৃত্যুর ঘটনায় কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ জানায়,গতকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার দিকে রিয়া পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের মা পারভিন ঘটনার সময় ছনগাও তাঁর বাবার বাড়িতে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহতের মা বাড়িতে এসে মেয়েকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে মেয়ের শয়ন কক্ষের দরজা ভেঙ্গে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে। তাৎক্ষণিক পুলিশ এবং নিহতের পরিবার আত্মহত্যার কোন কারণ নিশ্চিত করতে পারেনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ আরো জানায়, নিহত সোহাগ কুমিল্লা ক্যাবল অপারেটরের চাকরি করত। গত ১জুন সে বাড়িতে বেড়াতে আসে। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে বাড়ির বসত ঘরের পাশে থাকা মুরগীর ফার্ম থেকে ফ্রিজে বৈদ্যুতিক তার সংযোগ দেওয়ার জন্য, মুরগীর ফার্মের দিকে যাওয়ার পথে, পুকুর পাড়ের মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা বিদুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ও কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এসব ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে প্রবাসীর মেয়ে ও এক ক্যাবল অপারেটরের মৃত্যু

আপডেট সময় : ১১:২০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২