সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছিনতাইকালে নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২ ৬৯২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের আনোয়ার রশিদের ছেলে আতাউর রশিদ (১৯), ৮ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহাদ চৌধুরী হিমেল (১৯), ৬ নং ওয়ার্ডের মতিপুর গ্রামের মৃত আব্দুল গোফরানের ছেলে আব্দুর রহমান মিশু (২৫) ও উপজেলার নেয়াজপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের শাহ মোয়াজ্জেম হোসেনের ছেলে খালেদ সাইফুল্লা ওরফে অনন্ত (১৯)।

রোববার (৫ জুন) সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যার দিকে মাইজদী শহরের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পথচারী আব্দুর রহীম শিল্পকলা একাডেমীর পাশ দিয়ে হেটে যাওয়ার সময় চার কিশোর গ্যাং সদস্যরা আবদুর রহীমের গতিরোধ করে তাকে মারধর করে হাতে থাকা স্যামসাং ফোন ও সাথে থাকা নগদ ৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সাথে সাথে আব্দুর রহীম বিষয়টি প্রশাসনকে জানালে গোয়েন্দা পুলিশের অভিযানে ছিনতাইকৃত মুঠোফোন সহ জেলা শহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এসপি আরো জানায়, এ ঘটনায় ভুক্তভোগী আবদুর রহীমের অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ছিনতাইকালে নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৬:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২