ঢাকা ০২:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনাইমুড়ীতে ইউএনও’র হস্তক্ষেপে অবমুক্ত হলো শিয়াল শাবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ ৬৫৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক যুবকের ফাঁদ থেকে একটি শিয়ালের শাবক উদ্ধার করে অবমুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন।

বৃহস্পতিবার (৯জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার একটি বনে শিয়ালটি অবমুক্ত করা হয়। এর আগে একই দিন বিকেলের দিকে উপজেলার নাওতলা গ্রামে অভিযান চালিয়ে শিয়াল শাবকটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩-৪মাস ধরে খুব যত্ন করে শিয়ালটিকে লালন করেছেন আজিমুর রহমান নামে এক যুবক। শিয়ালটিকে সন্তানের মতোই আদর করতেন। সাবান মেখে গোসল করিয়ে দিতেন। যত্নে কখনো ক্রটি করেননি তিনি।

বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন বলেন, খাঁচায় বন্য প্রাণী লালনপালন করা আইনত অপরাধ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শিয়াল শাবকটি উদ্ধার করে উপজেলা বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মিদের উপস্থিতিতে স্থানীয় একটি ছোট বনে অবমুক্ত করা হয়।

ইউএনও আরো জানায়, উপজেলার নাওতোলা গ্রামের আজিমুর রহমান গত ৩-৪ মাস আগে শিয়াল শাবকটি কুড়িয়ে পেয়ে লালন পালন করে আসছিলেন। খাঁচায় বন্য প্রাণী লালনপালন করার বিষয়টি খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগের লোকজনসহ শিয়াল শাবক উদ্ধার করে অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সোনাইমুড়ীতে ইউএনও’র হস্তক্ষেপে অবমুক্ত হলো শিয়াল শাবক

আপডেট সময় : ০৭:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২