ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

ভোটের একদিন আগেই নৌকার নিবাচনী ক্যাম্পে হামলা-ভাংচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ৪২১১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলম রিগানের দুটি নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদপুর ও ৪নং ওয়ার্ডরে দক্ষিণ রাজারামপুর গ্রামের নৌকার দুটি নির্বাচনী ক্যাম্পে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

নৌকার চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলম রিগান অভিযোগ করে বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করতে রজনীগন্ধা প্রতীকের জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েরের নির্দেশে তার সমর্থকরা নৌকার কর্মিদের হুমকি ধামকি দিয়ে আসছে। এরপর সোমবার দিবাগত রাত ৩টার দিকে জামায়ত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বাড়ি সংলগ্ন আমার দুটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর করে তছনছ করে দেয় এবং লুটপাট চালায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী, আমি জামায়াত সমর্থিত কোন প্রার্থী নয়। আমাকে জামায়াত সমর্থিত প্রার্থী বলে হয়রানি করা হচ্ছে। এ পর্যন্ত আমার ওপর একাধিকবার হামলা করা হয়েছে। নৌকার প্রার্থীর লোকজন বাড়ি বাড়ি গিয়ে আমার লোকজনকে হুমকি ধামকি দিচ্ছে। তারাই নির্বাচনী ক্যাম্প দুটি ভেঙ্গে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী জানান, নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাংচুর করার বিষয়টি শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ভোটের একদিন আগেই নৌকার নিবাচনী ক্যাম্পে হামলা-ভাংচুর

আপডেট সময় : ০৬:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২