ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

আবারও বিদ্যুৎস্পৃষ্টে কবিরহাটে শিশুর মৃত্যু, আহত আরো-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২ ৬৪২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নে বিদ্যুতের খুঁটির সুরক্ষা তারে জড়িয়ে মো. ইয়াছিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন নিহতের ফুপাতো ভাই কামরুল হোসেন (৩)।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নলুয়া গ্রামের আবু তাহেরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন ওই বাড়ির ইরাক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নলুয়া গ্রামের আবু তাহেরের বাড়ির সামনে থাকা বিদ্যুতের খুঁটিটি যেন পড়ে না যায় সেজন্য খুঁটির সাথে একটি মোটা তার লাগিয়ে বাড়ির সামনের সড়কের সাথে টানা (সুরক্ষা তার) দেওয়া হয়। গত কয়েকদিন ওই বাড়িতে মাটি কাটার কাজ চলায় বিদ্যুতের খুঁটি থেকে আসা সুরক্ষা তারটি খুলে ঝুলিয়ে রাখে বাড়ির লোকজন। বুধবার সকালে খেলতে গিয়ে ওই তারটি ধরে পেলে ইয়াছিন ও কামরুল। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ইয়াছিন এবং আহত হয় কামরুল।

কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার বিকেলে খুঁটির সাথে ঝুলে থাকা তারটি বাতাসে বিদ্যুতের মুল তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে যায় বলে স্থানীয়রা বলছে। কিন্তু বিষয়টি তাদের কারোই জানা ছিলো না, সকালে খেলতে গিয়ে ওই তার ধরে বিদ্যুৎস্পৃষ্টে শিশু ইয়াছিনের মৃত্যু হয়। আহত কামরুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

আবারও বিদ্যুৎস্পৃষ্টে কবিরহাটে শিশুর মৃত্যু, আহত আরো-১

আপডেট সময় : ০৮:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২