ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

প্রবাসী হত্যা মামলায় বেগমগঞ্জের ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২ ৬৪৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে এক সৌদি প্রবাসীকে হত্যা মামলায় চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো, বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেপারী বাড়ির আবুল কালামের ছেলে মো. মিলন (৩৫) ও তার ভাই পলাশ ওরফে জাম্বু (৩৫) এবং তাদের ভাগনে একই গ্রামের কাজী বাড়ির মো. আলীর ছেলে শেখ ফরিদ (২৭) আব্দুল মান্নান (২৮)।

বুধবার (১৫ জুন) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. ফখরুল উদ্দিন এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি উপজেলার ছয়ানী ইউনিয়নের বেপারী বাড়ির আবুল বাশার ও পলাশ ওরফে জাম্বুদের মধ্যে বাড়ির মধ্যে বিল্ডিং নির্মাণকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। পরে বিরোধপূর্ণ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। এরপর পলাশ ও তাদের ভাগনেরা একই বাড়ির বাশারের নির্মাণাধীন বিল্ডিংয়ের বেইচের মাঠি ভরাট করতে শুরু করে। এ সময় নির্মাণাধীন বিল্ডিংয়ের মালিক বাশার বাধা দিলে একই বাড়ির মিলন, জাম্বু, ও তাদের ভাগনে শেখ ফরিদ ও মান্নানসহ তাদের সাঙ্গপাঙ্গরা বাশারের ছোট ভাই সৌদি প্রবাসী মহিউদ্দিনকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ১৩জনকে আসামি করে ২০১৫ সালের ১ মার্চ বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী আব্দুর রহমান টিংকু বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় এ মামলার সাজাপ্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল আসামি পলাশ ওরফে জাম্বু । রায় ঘোষণা শেষে পুনরায় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে এ মামলার ৯ আসামিকে বেকুসুর খালাস দেয় আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

প্রবাসী হত্যা মামলায় বেগমগঞ্জের ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

আপডেট সময় : ০৮:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২