ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

২২ সালের ইউপি নির্বাচনে নোয়াখালীতে ৭টিতে নৌকার জয় ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২ ৮১৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ এ অনুষ্ঠিত নির্বাচনে নোয়াখালীতে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে চারটি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আর একটিতে জিতেছেন বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী।

বিজয়ী প্রার্থীরা হলেন, হাতিয়ার হরণী ইউনিয়নে আখতার হোসেন (নৌকা), চানন্দীতে আজাহার উদ্দিন (নৌকা), সেনবাগের মোহাম্মদপুরে ফিরোজ আলম (নৌকা), কেশারপাড়ে বিএনপি সমর্থক আবদুল হক (চশমা), বেগমগঞ্জের মীরওয়ারিশপুরে শাহজাহান সাজু (নৌকা), সদরের বিনোদপুরে তোফাজ্জল হোসেন (নৌকা)। এছাড়া সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন রিপন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছে জেলা পুলিশ। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোর নিরাপত্তায় মোট ১০০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। এ ছাড়া আনসার বাহিনী, র‌্যাব এবং বিজিবি সদস্যরাও একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, নির্বাচনে কোনো প্রকার অনিয়ম হয়নি। কেন্দ্রের ভেতরে ও বাইরে প্রশাসন কঠোর অবস্থানে ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

২২ সালের ইউপি নির্বাচনে নোয়াখালীতে ৭টিতে নৌকার জয় ৫

আপডেট সময় : ১১:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২