ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু নোয়াখালীর সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিনের দাপন সম্পন্ন ময়লার ভাগাড়ে বাজারের ব্যাগে মিলল সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন সেই যুবদল নেতা নোয়াখালীতে বামপন্থী ও প্রগতিশীলের সভায় ‘অসম’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি গায়ে হলুদের একদিন আগে কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল মসজিদের খতিবের সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

সুবর্ণচরে পিকআপ চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী গৃহবধূর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ৫৩৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে বেপারোয়া গতির পিকআপভ্যান চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরিফুর রহমান সুমন (৪০) নামের আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। সে সম্পর্কে নিহত গৃহবধূর ভাগনে হয়। নিহত নাজনীন আক্তার খুকি (৫৫) জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজীরহাট এলাকার মাহমুদুল হকের স্ত্রী।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের চরজব্বর কলেজ গেইট সংলগ্ন গার্মেন্টস মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানায়, অসুস্থ মাকে দেখতে মোটরসাইকেলযোগে বাবার বাড়ি যাচ্ছিলেন খুকি। যাত্রা পথে চরজব্বর কলেজ গেইট সংলগ্ন গার্মেন্টস মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপভ্যান সামনে থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দিলে খুকি ও সুমন সড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান খুকি । আহত অবস্থায় জেলার একটি হাসপাতালে সুমনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় পিকআপসহ চালক আবু জাহের খোকনকে (৩৫) আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। সে বেগমগঞ্জের নাজিরপুর এলাকার বাসিন্দা। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোন লিখিত অভিযোগ দিবে না বলে জানিয়েছে। নিহতের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে চায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুবর্ণচরে পিকআপ চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী গৃহবধূর

আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২