ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ১ বিদেশ পাঠানোর প্রলোভনে টাকা আত্মসাত: ভুক্তভোগী পরিবারের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরে অভিযোগ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার: ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ শিশুকে যৌন হয়রানির মামলায় কারাগারে অটোরিকশা চালক অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে, চার বাস কাউন্টারকে জরিমানা শিশুকে যৌন হয়রানির অভিযোগ: পিটুনি দিয়ে অটো চালককে পুলিশে সোপর্দ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পারিবারিক কবরস্থানেই সমায়িত হলেন সাংবাদিক রফিকুল আনোয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২ ৫০৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক নোয়াখালী প্রতিদিন এর প্রকাশক-সম্পাদক মো. রফিকুল আনোয়ারের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) বেলা ১১টা ১৫মিনিটের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব মোহাম্মদ নগর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে সোমবার দিবাগত রাতে রফিকুল আনোয়ারের মরদেহ ঢাকার বাসা থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরজাপুর ইউনিয়নের পূর্ব মোহাম্মদ নগর গ্রামের নিজ বাড়িতে আনা হয়। এরপর বেলা ১১টার দিকে মরহুমের নিজ বাড়ি মোক্তার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে নোয়াখালীর সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

গতকাল সোমবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার নিজ বাসায় স্ট্রোক করে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সিনিয়র এই সংবাদকর্মী দৈনিক নোয়াখালী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি নোয়াখালী বিভাগ চাই আন্দোলনসহ বহু সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে নোয়াখালীর সাংবাদিকদের মধ্যে। বিভিন্ন সাংবাদিক সংগঠন বিবৃতিতে বলেছে, নোয়াখালী অঞ্চলে স্বাধীন সাংবাদিকতাকে এগিয়ে নিতে যারা ভূমিকা রেখেছেন তাদের অন্যতম ছিলেন রফিকুল আনোয়ার। পেশার মর্যাদা রক্ষা তার সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারাল। তিনি দীর্ঘ ৩০ বছর সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

পারিবারিক কবরস্থানেই সমায়িত হলেন সাংবাদিক রফিকুল আনোয়ার

আপডেট সময় : ০৪:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২