ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

বিদ্যুৎপৃষ্ট হয়ে সেনবাগে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ৬৮৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা মেরামত করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তোফায়েল আহম্মেদ প্রকাশ রিপন (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত রিপন স্থানীয় ফকিরহাট বাজারের ব্যবসায়ী ও বীজবাগ ইউপির মধ্য বিজবাগ গ্রামের বাকের চেয়ারম্যানের পুরাতন বাড়ীর মৃত আবুল হোসেনের ছেলে।

বৃহষ্পতিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ফকিরহাট অছিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল জানান, সকাল সাড়ে ১১টার দিকে ফকিরহাটে অছিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা মেরামত করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তোফায়েল আহম্মেদ রিপন আহত হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাকে উদ্বার করে সেনবাগ সরকারী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিদ্যুৎপৃষ্ট হয়ে সেনবাগে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০৮:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২