ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

কক্সবাজার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা কবিরহাটে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২ ৮৭৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী কক্সবাজারের কুতুপালং থেকে পালিয়ে আসা এক বৃদ্ধ রোহিঙ্গা নাগরিককে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃত রোহিঙ্গা দ্বীন মোহাম্মদ (৫৫) কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে ধারনা করা হচ্ছে।

শনিবার (২৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের নিমতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নিমতলা বাজারে ঘোরাঘুরি করছিল এক ব্যক্তি। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা বলে স্বীকার করে সে। পরে রাত ১০টার দিকে তাকে কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম রফিক বলেন, আটককৃত রোহিঙ্গা ১০/১৫ দিন আগে কক্সবাজারের কুতু পালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ কেন্দ্রে যাওয়ার জন্য বেরিয়ে আসেন। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় কবিরহাট উপজেলার নবগ্রাম এর নিমতলা বাজারের স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরো জানান, আটককৃত বৃদ্ধ রোহিঙ্গা বর্তমানে থানা হাজতে রয়েছে। সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কক্সবাজার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা কবিরহাটে আটক

আপডেট সময় : ১২:২৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২