ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘরের সিঁদ কেটে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২ ৯৫৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় সিঁদ কেটে ঘরে ঢুকে এক যুবককে কুপিয়ে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা। আহত যুবকের নাম মো. কবির হোসেন (৩৮) সে উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মালিয়ারটেক এলাকার খোনার বাড়ির মৃত মফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মালিয়ার টেক এলাকার খোনার বাড়ির কবিরের ঘরে তিনজন মুখোশধারী চোর সিঁদ কেটে প্রবেশ করে। কবিরের হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে দেখে তিনজন ব্যক্তি তার ঘরে। এ সময় সে তাদের পরিচয় জানতে চাইলে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার শৌরচিৎকারে শুনে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত কোন অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ঘরের সিঁদ কেটে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে জখম

আপডেট সময় : ১১:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২