ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে আহত হলো ৭, দোকানের ক্ষতি বাবদ দাবি ২০ লাখ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ ৪৬৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে অন্তত ৭জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বসুরহাট টু কবিরহাট সড়কের লোহার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ৬জনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুত্বর আহত ব্যবসায়ী লিটনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে কবিরহাট থেকে বসুরহাটগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা একটি ভ্যারাইটিজ দোকানে ঢুকে পড়ে। এতে ওই দোকানসহ আরো দুটি দোকান ভেঙ্গে যায়। এসময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক এবং দোকানে থাকা ব্যবসায়ীসহ ৭জন আহত হন। এ ঘটনায় ব্যবসায়ীদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। তবে স্থানীয়রা বলছে, দুর্ঘটনার শিকার দোকান গুলোও একেবারে সড়ক লাগোয়া।

সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, ধারনা করা হচ্ছে বাসটি হেলপার চালিয়ে আসছিল। কোন কারণ ছাড়াই হঠাৎ বাসটিকে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায়।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার ডিউটি ম্যান রাফিউজ্জামান রাফি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে গাড়ি উদ্ধার করে। এ দুর্ঘটনায় চালক, ব্যবসায়ীসহ কয়েকজন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পুলিশ দুর্ঘটার শিকার বাস জব্দ করে থানায় নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে আহত হলো ৭, দোকানের ক্ষতি বাবদ দাবি ২০ লাখ

আপডেট সময় : ০৯:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২