ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

পরিবারের অজান্তে বিয়ে, স্বামীর সাথে ফোনে কথা শেষে ফাঁস দিল কিশোরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২ ৪৬১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে স্বামীর সাথে মুঠোফোনে কথা শেষে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পারেনি পুলিশ ও নিহতের পরিবার।

নিহত জান্নাতুল নাঈম (১৯) সে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মৃত মুজাহিদের মেয়ে।

শনিবার (১ জুলাই) সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রাম থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগে, একই দিন রাত পৌনে ৮টার দিকে নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম রফিক জানান, কিছু দিন আগে পরিবারের কাউকে না জানিয়ে মুঠোফোনে ওই কিশোরী ফেনীর এক ছেলেকে বিয়ে করে। তার সঙ্গে প্রায় ফোনে কথা বলত। শুক্রবার সন্ধ্যার দিকে কথা বলার শেষে কাউকে কিছু না জানিয়ে বসত ঘরের শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাঈম। ঘরের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ওসি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

পরিবারের অজান্তে বিয়ে, স্বামীর সাথে ফোনে কথা শেষে ফাঁস দিল কিশোরী

আপডেট সময় : ১১:১৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২